ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে প্রথম সুন্নি মুসলিম রাষ্ট্রদূত পাঠাচ্ছে ইরান।

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৫০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • ২৬৬ বার পড়া হয়েছে

বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদীর সঙ্গে ইরানি পরররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

প্রথমবারের মতো কোনো সুন্নি মুসলিমকে বাংলাদেশে রাষ্ট্রদূত নিযুক্ত করেছে শিয়া মুসলিম অধ্যুষিত দেশ ইরান। 

ইরানের সংবাদমাধ্যম তেহরান টাইমস জানিয়েছে, বুধবার (১৯ নভেম্বর) দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে দেখা করেন ঢাকার নবনিযুক্ত রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদী। এসময় আরাঘচি রাষ্ট্রদূতের সাফল্য কামনা করেন এবং ঢাকায় এসে দুই দেশের পারস্পরিক স্বার্থের সকল ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার গুরুত্বের ওপর জোর দেন।

প্রতিবেদনে আরও বলা হয়, জলিল রহিমি ইরানের ১৪তম সরকারের প্রথম কোনো সুন্নি মুসলিম, যাকে রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হয়েছে।

এর আগে দুই মেয়াদে সংসদ সদস্য ছিলেন রাহিমি জাহানাবাদী। এছাড়াও দেশটির জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি কমিশনের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

উল্লেখ্য, ইরান বিশ্বের অন্যতম বৃহত্তম শিয়া মুসলিম জনসংখ্যা অধ্যুষিত দেশ, যেখানে জনসংখ্যার ৯০ শতাংশের বেশি মানুষ শিয়া মুসলিম এবং শিয়া ইসলাম দেশটির রাষ্ট্রীয় ধর্ম। ১৯৭৪ সালের ২২ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) শীর্ষ সম্মেলনের ঠিক আগে বাংলাদেশকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বাকৃতি দেয় ইরান। এই স্বীকৃতির মাধ্যমে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।

বর্তমানে ইরান ও বাংলাদেশের মধ্যে বড় ধরনের বাণিজ্যিক সম্পর্ক না থাকলেও, উভয় দেশই অর্থনৈতিক সম্পর্ক বাড়াতে আগ্রহী। সম্প্রতি বাংলাদেশের অবকাঠামো নির্মাণ, জ্বালানি সরবরাহ ও কৃষি উন্নয়নে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে ইরান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফের ২৫ এজেন্সির নিয়ন্ত্রণে যাওয়ার আশঙ্কা বায়রার একাংশের

বাংলাদেশে প্রথম সুন্নি মুসলিম রাষ্ট্রদূত পাঠাচ্ছে ইরান।

আপডেট সময় : ০৫:৫০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫