ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

শাকিব খানের ঢাকার নতুন চমক গতির রাজা শোয়েব আখতার।

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৪৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • ২৫১ বার পড়া হয়েছে

আসন্ন বিপিএলে ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে দেখা যাবে পাকিস্তানের কিংবদন্তী শোয়েব আখতারকে। নিজেদের ফেসবুক পেইজে এক বিষয়টি নিশ্চিত করেছে ঢাকার ফ্র্যাঞ্চাইজিটি। 

সর্বশেষ আসরে ঢাকার মেন্টর হিসেবে ছিলেন পাকিস্তানের কিংবদন্তি অফ স্পিনার সাঈদ আজমল। এবার নতুন মৌসুমে মেন্টর হিসেবে আরেক পাকিস্তানি তারকা শোয়েব আখতারকে আনছে ঢাকা।

‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ হিসেবে খ্যাত শোয়েব আখতার খেলা ছাড়ার পর মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে বেশ পরিচিত। খেলার নানা ধরনের বিশ্লেষণে বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেছে শোয়েবকে। এ ছাড়া নিজের ইউটিউব চ্যানেলেও পাকিস্তান এবং আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে বিভিন্ন কনটেন্ট প্রকাশ করছেন শোয়েব আখতার।

এদিকে, নিলামের আগেই তাসকিন আহমেদ, সাইফ হাসান, অ্যালেক্স হেলস ও উসমান খানের মত তারকা ক্রিকেটারদের দলে টেনেছে ঢাকা ক্যাপিটালস।

সর্বশেষ বিপিএলের যে দুটি দল এবার টিকে গেছে, তার একটি শাকিব খানের ঢাকা ক্যাপিটালস। গেল আসরে প্রথমবারের মতো বিপিএলে নাম লিখিয়ে মাঠের বাইরে ব্যাপক উন্মাদনা তৈরি করেছিল। বিশেষ করে, গ্যালারিতে শাকিবের উপস্থিতি ক্রিকেট ও সিনেমাপ্রেমীদের মেলবন্ধন তৈরি করেছিল। যদিও মাঠের পারফরম্যান্সে তেমন ছাপ দেখা যায়নি। তবে এবার তাসকিন-সাইফদের মতো তারকাকে দলে ভিড়িয়ে চমক দিলো তারা।

পাঁচটি ফ্র্যাঞ্চাইজি নিয়ে চলতি বছরের ১৯ ডিসেম্বর মাঠে গড়াতে পারে বিপিএলের ১২তম আসর। ফাইনাল হতে পারে ১৬ জানুয়ারি। তার আগে চলতি মাসের ৩০ তারিখ নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শাকিব খানের ঢাকার নতুন চমক গতির রাজা শোয়েব আখতার।

আপডেট সময় : ০৩:৪৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫