ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

চাকরি গেল ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেটের, নেপথ্যে কী?

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:৪২:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • ২৫৯ বার পড়া হয়েছে

তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে (সহকারী কমিশনার) চাকরি থেকে অব্যাহতি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার (১৯ নভেম্বর) মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব এহছানুল হক সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

চাকরি হারানো তিন সরকারি কর্মকর্তা হলেন- কাজী আরিফুর রহমান, অনুপ কুমার বিশ্বাস ও নবমিতা সরকার। তারা যথাক্রমে ফরিদপুরে, বগুড়ায় ও পিরোজপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত অবস্থায় বুনিয়াদি প্রশিক্ষণে ছিলেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই তিন কর্মকর্তার বুনিয়াদি প্রশিক্ষণ শেষ হয়েছে বুধবার। অর্থাৎ প্রশিক্ষণ থেকে বিদায়ের দিনেই তাদের চাকরি থেকেও বিদায় দেওয়া হয়েছে।

বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১-এর বিধি ৬(২)(এ) অনুযায়ী, বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৪৩তম ব্যাচের এ শিক্ষানবিশ সহকারী কমিশনারদের সরকারি চাকরি থেকে অপসারণ করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, সরকারি চাকরিকালীন সময়ে তাদের কাছে কোনো প্রকার আর্থিক পাওনা থাকলে ‘দ্যা পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট, ১৯১৩’ অনুযায়ী তা আদায়যোগ্য হবে।

বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১-এর বিধি ৬(২)(এ) বলা হয়েছে, ‘শিক্ষানবীশ মেয়াদ চলাকালে কোনো শিক্ষানবীশের সংশ্লিষ্ট চাকরিতে বহাল থাকার অযোগ্য হিসেবে বিবেচিত হলে কমিশনের (পিএসসি) সঙ্গে পরামর্শ ছাড়াই সরকার সরাসরি নিয়োগের ক্ষেত্রে নিয়োগের অবসান করতে পারবে।’

যদিও এই তিন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে কেন চাকরিচ্যুত করা হয়েছে, তা খোলাসা করেনি জনপ্রশাসন মন্ত্রণালয়। এমনকি তাদের কারণ দর্শানো কোনো নোটিশও দেওয়া হয়নি বলে অভিযোগ।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চাকরি গেল ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেটের, নেপথ্যে কী?

আপডেট সময় : ১১:৪২:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫