ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:২৪:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • ২৪২ বার পড়া হয়েছে

জুলাই-আগস্ট অভ্যুত্থানে চানখারপুলে ৬ জনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ বুধবার। সাক্ষ্য দেবেন মামলার মূল তদন্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম। তার সাক্ষ্যের মধ্য দিয়ে এই মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ার কথা রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই সাক্ষ্যগ্রহণ হবে। এ মামলায় এখন পর্যন্ত সাক্ষ্য দিলেন ২৬ জন।

অপরদিকে, আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো ও সাতজনকে হত্যায় মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ জনের বিরুদ্ধে ১৮তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের প্যানেলে সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে।

প্রসিকিউশন বলছে, খুব শিগগিরই এই মামলার আসামি থেকে রাজসাক্ষী হওয়া এসআই শেখ আবজালুল হক সাক্ষ্য দেবেন। এই মামলার ১৬ আসামির মধ্যে গ্রেফতার আছেন ৮ জন। সকালে তাদের হাজির করা হয় ট্রাইব্যুনালে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফের ২৫ এজেন্সির নিয়ন্ত্রণে যাওয়ার আশঙ্কা বায়রার একাংশের

সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

আপডেট সময় : ১১:২৪:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫