ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গভীর রাতে রামপুরায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:৫৫:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • ২৩৮ বার পড়া হয়েছে

রাজধানীর রামপুরার ত্রিমোহিনী এলাকায় গভীর রাতে সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার দিবাগত রাতে আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সড়কের পাশে একটি এলপি গ্যাসের গুদামের পাশে ট্রাকটি দাঁড় করিয়ে রাখা ছিল। হঠাৎ দুর্বৃত্তরা ট্রাকটির সামনের অংশে আগুন ধরিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে রামপুরা থানা পুলিশ।

কে বা কারা ট্রাকটিতে আগুন দিয়েছে তা জানাতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনীটি। আগুন লাগার পর কিছু সময়ের জন্য সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ ছিল। আগুন নেভানোর পর যার চলাচল স্বাভাবিক হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

গভীর রাতে রামপুরায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন

আপডেট সময় : ১০:৫৫:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫