ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

বিনয়ের সঙ্গে ভোট চান: নেতাকর্মীদের ডা. জাহিদ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:১০:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • ২৫৩ বার পড়া হয়েছে

আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটারদের কাছে বিনয়ের মধ্যে ভোট চাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।

তিনি বলেন, ‘কোনো অবস্থাতেই ভোট চাইতে গিয়ে সাম্প্রদায়িক কথাবার্তা বলা যাবে না। সকল ভোটার এদেশের সম্মানিত নাগরিক, তাদের মর্যাদা দিয়ে সম্মানের সঙ্গে বিএনপি নেতাকর্মীকে বেগম খালেদা জিয়ার পক্ষে ধানের শীষ মার্কায় বিনয়ের সঙ্গে ভোট চাইতে হবে। যাতে প্রত্যেক ভোটার মনে করে, তারা যোগ্য স্থানে বেগম খালেদা জিয়াকে ভোট দিয়ে তাদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছেন।’

শনিবার (১৫ নভেম্বর) সন্ধায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দিনাজপুর সদর আসনে নির্বাচন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. জাহিদ এসব কথা বলেন।

দিনাজপুরের মানুষ বেগম খালেদা জিয়াকে এবারে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিজয়ী করলে তাদের ভোটের ঋণ শোধ করা হবে এই বার্তা ভোটারদের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

ডা. জাহিদ বলেন, যারা শ্রমিক দল করেন তারা শ্রমিকের কাছে, যারা ছাত্রদল করেন তারা নতুন প্রজন্মের ভোটারদের কাছে, যারা যুবদল করেন তারা যুবকদের কাছে এবং যারা মুক্তিযোদ্ধা রয়েছেন তারা মুক্তিযোদ্ধা ভাইদের কাছে ভোট চাইবেন। শুধু ভোট চাইলে হবে না, এবারে ভোটে অনেক নতুন প্রজন্মের ভোটার রয়েছে, তাদেরকে নিশ্চিত করতে হবে যাতে তারা ধানের শীষে ভোট দিয়ে সফল হয়। যারা মহিলাদের দলের নেতাকর্মী রয়েছেন,তারা এই আসনের প্রত্যেক মা-বোনদের ঘরে ঘরে গিয়ে ধানের শীষ মার্কায় ভোট চাইবেন।

তিনি বলেন, দেশের মানুষ তারেক রহমানের ডাকে জেগে উঠেছে । ২০১৪,১৮ ও ২৪ সালের নির্বাচনকে উল্লেখ করে তিনি বলেন, সে সময় দেশের মানুষ ভোট দিতে পারে নাই।দিনের ভোট, রাতে হয়েছে, কিন্তু যখন অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলছেন, এবারের নির্বাচন হবে উৎসবমুখর, নিরপেক্ষ ও সুষ্ঠু। কিন্তু একটি মহল নির্বাচনকে বিলম্বিত করতে চায়, আমরা নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে চাই।

বিএনপি নেতা বলেন, বিগত সময়ে আওয়ামী লীগ ১৭৪ দিন হরতাল ডেকেছে, গান পাউডার দিয়ে মানুষ হত্যা করেছিল। আবার কয়েক দিন আগে লকডাউন ঘোষনায় আগুন দিয়ে গাড়ি পুড়েছে ও মানুষ মেরেছে। আমরা ওইসব দিন আর দেখতে চাই না,  ফিরে যেতে চাই মানুষের অধিকার বাস্তবায়ন করার জন্য।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা মোকসেদ আলী মঙ্গোলিয়া,জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোকারম হোসেন,সহসভাপতি মাহবুব আহমেদ, সহ-সভাপতি নাজমা মুশির ও মহিলা দলের সাধারণ সম্পাদক শাহীন সুলতানা বিউটিসহ প্রমুখ।

সভায় জেলা বিএনপি, সদর উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিনয়ের সঙ্গে ভোট চান: নেতাকর্মীদের ডা. জাহিদ

আপডেট সময় : ০১:১০:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫