রাজধানীর আগারগাও এলাকায় এডিবি ভবনের পাশে ডিউটিরত পুলিশ সদস্যদের পাশেই ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দূর্বৃত্তরা। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
শনিবার (১৫ নভেম্বর) রাত ৯ টা ১০ মিনিটে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান।
তিনি বলেন, এডিবি ভবনের সামনের সড়কে হঠাৎ একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তখন পাশেই আমাদের পুলিশ ডিউটি করছিল। মোটরসাইকেলে এসে আতর্কিতভাবে তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। আমরা সিসি ফুটেজ সংগ্রহ করেছি। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনতে আমরা কাজ করছি।
চেতনায়২৪ ডেস্ক : 


































