ঢাকা ০৮:২১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিচারকের ছেলেকে হত্যা: পাঁচদিনের রিমান্ডে লিমন

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৩৯:০৯ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • ২৪২ বার পড়া হয়েছে
রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমনকে (১৯) হত্যা মামলার আসামি লিমন মিয়ার (৩৫) পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রাজশাহী মেট্রোপলিটন কোর্ট ইন্সপেক্টর আবদুর রফিক বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ শনিবার (১৫ নভেম্বর) দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালতে তোলা হয়। আদালতের বিচারক মামুনুর রশিদ আসামির পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

রিমান্ড মঞ্জুর হওয়া লিমন মিয়া গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার মদনেরপাড়ার এইচ.এম. সোলায়মান শহীদের ছেলে।

এর আগে দুপুরে নিহত তাওসিফ রহমান সুমনের বাবার করা মামলায় অভিযুক্ত লিমন মিয়াকে গ্রেপ্তার দেখিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে কোর্টে তোলা হয়। এসময় পুলিশের পক্ষ থেকে সাতদিনের রিমান্ড আবেদন করা হলে আদালতের বিচারক পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

গেল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে রাজশাহী নগরের ডাবতলা এলাকায় ভাড়া বাসায় খুন হন রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে তাওসিফ। এসময় আহত হন হামলাকারী লিমন মিয়া ও তাওসিফের মা তাসমিন নাহার লুসী। ঘটনার পর থেকে তারা রামেক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এ ঘটনায় শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে নগরীর রাজপাড়া থানায় নিহতে বাবা আব্দুর রহমান বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেন লিমনের বিরুদ্ধে।

এর আগে একইদিন সকলে নিহত সুমনের মরদেহের ময়নাতদন্ত শেষে দুপুরে রামেক হাসপাতাল থেকে জামালপুরে দাফনের জন্য নিহত সুমনের মরদেহ নিয়ে যায় পরিবার।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

বিচারকের ছেলেকে হত্যা: পাঁচদিনের রিমান্ডে লিমন

আপডেট সময় : ০৫:৩৯:০৯ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫