ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দিল্লির রাজপথে বিরোধীদের শক্তি প্রদর্শন, চাপে মোদি সরকার গ্যাসের মূল্যবৃদ্ধির ঘোষণা অবিলম্বে প্রত্যাহার করতে হবে: মাওলানা জালালুদ্দীন রামলীলা ময়দানের সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি রাজনীতিতে কী বার্তা দিচ্ছে? ২ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? মাদরাসার গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি

লকডাউন আর বেহেশতের টিকিট বিলিকারীদের মধ্যে সম্পর্ক আছে : এ্যানী

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:১০:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • ২৪৫ বার পড়া হয়েছে

আওয়ামী লীগ এবং একটি ইসলামী দলের সমালোচনা করে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, ‘যারা আজকে লকডাউন দিচ্ছে আর যারা বেহেশতের টিকেট বিলি করতে চায়, তাদের সঙ্গে ভেতরে ভেতরে একটা সম্পর্ক আছে। যে সম্পর্ক ৮৬ এবং ৯৬ সালে ছিল।’

তিনি বলেন, ‘তারা ১৭২ দিন হরতাল অবরোধ করে মানুষকে জিম্মি রেখে দেশের ক্ষতি করেছে, মানুষকে শান্তিতে থাকতে দেয়নি। এখন লকডাউনের নামে গুপ্তভাবে আওয়ামী লীগের কিছু কর্মী গুপ্ত রাজনীতির সঙ্গে মিলেমিশে ভেতরে বাইরে বোমা হামলা করে, গাড়িতে আগুন দেয়। তারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়। তারা নির্বাচনটাকে বন্ধ করে দিতে চায়।’

শনিবার দুপুরে লক্ষ্মীপুর সদরের বড়ালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মহিলা দলের উঠান বেঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এ্যানী।

বিএনপির এ নেতা আরও বলেন, ‘এনসিপি একটি নতুন রাজনৈতিক দল, ঢাকায় তাদের কার্যালয়ের সামনে হাতেনাতে একজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করার পর দেখে যে এটা শিবির কর্মী। ঘটনা কী? কারণ তারা জানে, তাদের কাছে পরিসংখ্যান আছে নির্বাচন হলেই জিয়ার দল, গণমানুষের দল বিএনপি ক্ষমতায় আসবে, খালেদা জিয়া ও তারেক জিয়া আসবে, নির্বাচন হলেই ধানের শীষ আসবে। তাদের এটা ভালো লাগে না। তাদের পছন্দ না। তারা গুপ্ত রাজনীতি করে। দেশের বাইরে বসে ষড়যন্ত্রমূলক রাজনীতি করছে।’

তিনি বলেন, ‘ওই ইসলামিক দলকে বলবো- নতুনভাবে বাংলাদেশকে গড়ার চিন্তা করেন। মানুষের সেন্টিমেন্টকে ধারণ করেন। সাধারণ মানুষের পাশে দাঁড়ান। গুপ্ত রাজনীতি করবেন না। স্বচ্ছ রাজনীতিতে আসেন। অপব্যাখ্যা দিবেন না। অপপ্রচার করবেন না। হাসিনা ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি। ২৮ অক্টোবর, ১০ ডিসেম্বর এই দেশে কার কী ভূমিকা ছিল সেটা মানুষ দেখেছে। আপনাদের অনেক সিনিয়র নেতা বিভিন্নভাবে সাজাপ্রাপ্ত হয়েছে, অনেক সিনিয়র নেতা ফাঁসির মঞ্চে ঝুলেছে। সেই দিকগুলো বিবেচনা করে স্বচ্ছ রাজনীতিতে আসুন।’

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান, নিজাম উদ্দিন ভূঁইয়া, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক এম ইউছুফ ভূঁইয়া, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার ও সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার শিমু ভূঁইয়া প্রমুখ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিল্লির রাজপথে বিরোধীদের শক্তি প্রদর্শন, চাপে মোদি সরকার

লকডাউন আর বেহেশতের টিকিট বিলিকারীদের মধ্যে সম্পর্ক আছে : এ্যানী

আপডেট সময় : ০৫:১০:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫