ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

আবারো ঢাকায় ফিরেছেন পিটার হাস

ঢাকায় নিযুক্ত সাবেক আমেরিকার রাষ্ট্রদূত পিটার হাস আবার বাংলাদেশে ফিরেছেন নতুন পরিচয়ে। ঢাকায় তিনি মার্কিন বহুজাতিক কোম্পানি অ্যাকসিলারেট এনার্জির স্ট্র্যাটেজিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।

চলতি সপ্তাহে ঢাকায় আসেন পিটার হাস। ঢাকায় আসার পর গত মঙ্গলবার (১৫ অক্টোবর) অ্যাকসিলারেট এনার্জির একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে। প্রতিনিধিদলের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন পিটার হাস।

ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে ২০২২ সালের ১ মার্চ বাংলাদেশে আসেন পিটার হাস। আর্ল রবার্ট মিলারের স্থলাভিষিক্ত হন তিনি। বিগত আওয়ামী লীগ সরকারের সময় পিটার হাসের ভূমিকা নিয়ে সরকারের শীর্ষ পর্যায়ের নেতারা তীব্র সমালোচনা করেন। তবে পেশাদার কূটনীতিক পিটার হাস কোনো কিছুতেই কর্ণপাত না করে নিজের দায়িত্ব পালন করে গেছেন।

ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ২২ জুলাই ঢাকা মিশন থেকে বিদায় নিয়ে ওয়াশিংটন চলে যান পিটার হাস। গত ২৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিস থেকে অবসরে যান তিনি। পরে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানিকারক মার্কিন বহুজাতিক কোম্পানি অ্যাকসিলারেট এনার্জির স্ট্র্যাটেজিক উপদেষ্টা পদে যোগ দেন পিটার হাস।

বাংলাদেশে এলএনজি সরবরাহের জন্য কক্সবাজারের মহেশখালীতে সমুদ্রে ভাসমান একটি টার্মিনাল আছে অ্যাকসিলারেট এনার্জির। এর বাইরে আরও একটি টার্মিনাল নির্মাণের কথা রয়েছে তাদের। এ ছাড়া ২০২৬ সাল থেকে বাংলাদেশে এলএনজি সরবরাহে একটি চুক্তি করেছে অ্যাকসিলারেট।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আবারো ঢাকায় ফিরেছেন পিটার হাস

আপডেট সময় : ১০:৩২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪