ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে শফিকুর রহমান (৮৪) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলের কারাগারে অচেতন হওয়ার পর ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শফিকুর রহমান ফেনীর পরশুরাম উপজেলার গুতুমা গ্রামের সিরাজুল হকের ছেলে। তার কয়েদি নং -৪৫৫৬/এ।
কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী এমদাদুল হক জানান, শুক্রবার বিকেলের দিকে কয়েদি শফিকুর রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
তিনি আরও জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদনের শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। এরপর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
চেতনায়২৪ ডেস্ক : 


































