মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণকালে স্মৃতিসৌধের ফুলের বাগানের কোনোরূপ ক্ষতি করা যাবে না বলে নির্দেশনা জারি করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
শুক্রবার (১৪ নভেম্বর) তথ্য অধিদপ্তরের এক বিবরণীতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব শবনম মুস্তারী রিক্তা স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
প্রসঙ্গত, আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে সরকার। সম্প্রতি জাতীয় কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন সংক্রান্ত আন্তমন্ত্রণালয় সভায় এসব কর্মসূচি চূড়ান্ত করা হয়। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আযমের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
চেতনায়২৪ ডেস্ক : 

































