রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
বুধবার (১২ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান।
তালেবুর রহমান জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৪৪ নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা রাজধানীতে জড়ো হয়ে মিছিল এবং নাশকতার পরিকল্পনা করছিল। তথ্য পেয়ে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেছে ডিবি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
চেতনায়২৪ ডেস্ক : 


































