ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে এলোপাতাড়ি গুলি, নিহত ১

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:৪৯:১৮ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • ২৪৮ বার পড়া হয়েছে

পুরান ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজে হাসপাতালের সামনে এলোপাতাড়ি গুলিতে একজন নিহত হয়েছেন। আজ সোমবার বেলা ১১টার দিকে এক অজ্ঞাত ব্যক্তিকে কয়েকজন দুর্বৃত্ত গুলি করে হত্যা করে বলে জানা গেছে।

নিহত যুবকের শরীরে অন্তত চারটি গুলি পাওয়া গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। প্রাথমিকভাবে নিহত ব্যক্তির নাম ও পরিচয় জানা যায়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

দুর্বৃত্তদের খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। জানা গেছে, গুলির পর আহত অবস্থায় যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে এলোপাতাড়ি গুলি, নিহত ১

আপডেট সময় : ১২:৪৯:১৮ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫