ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

রাজধানীতে দুই বাসে আগুন

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:২২:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • ২৪৯ বার পড়া হয়েছে

রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে কারা বা কী উদ্দেশ্যে এই অগ্নিকাণ্ড ঘটিয়েছে, তা এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

আজ (সোমবার) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে দুটি বাসে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের মোট চারটি ইউনিট দুটি বাসের আগুন নিয়ন্ত্রণ আনে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, আজ ভোর ৫টা ৪০ মিনিটে আমাদের কাছে সংবাদ আসে রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় দুটি বাসে আগুন দেওয়া হয়েছে। পরে আমাদের ইউনিটগুলো দ্রুত সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কীভাবে আগুনের সূত্রপাত ঘটেছে, তা এখনো জানা যায়নি। এ ছাড়া কেউ হতাহত হয়েছে এমন তথ্য পাওয়া যায়নি।

এদিকে পুলিশ বলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনটি ইচ্ছাকৃতভাবে দেওয়া হতে পারে। তবে সুনির্দিষ্ট কারণ ও দায়ীদের শনাক্তে তদন্ত চলছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীতে দুই বাসে আগুন

আপডেট সময় : ১১:২২:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫