ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-১০ আসনের ভোটার হতে নির্বাচন অফিসে যাবেন : আসিফ মাহমুদ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৪১:২৪ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • ২৪০ বার পড়া হয়েছে
নির্বাচনী আসন সমঝোতার আলোচনার মধ্যেই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ঢাকা-১০ সংসদীয় আসনের ভোটার হতে চলেছেন।

রোববার (০৯ নভেম্বর) বিকেলে তিনি ধানমন্ডি থানার নির্বাচন কার্যালয়ে গিয়ে ভোটার হওয়ার আবেদন করবেন। এর আগে তিনি কুমিল্লা-৩ আসনের ভোটার ছিলেন।

গুঞ্জন রয়েছে বিএনপির সঙ্গে আসন সমঝোতা হলে আসিফ মাহমুদ সরকার থেকে পদত্যাগ করে ঢাকা-১০ আসনে নির্বাচন করতে পারেন। বিএনপি এই আসনে প্রার্থী ঘোষণা না করায় এবং জামায়াত প্রার্থী দেওয়ায়, আসিফ মাহমুদের ভোটার হওয়ার আবেদন এই জল্পনা আরও জোরাল করল।

আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং একজন আলোচিত নেতা ছিলেন। অভ্যুত্থানের পর গত বছরের ৮ আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে তিনি স্থান পান।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেছেন। ছাত্রজীবনের শুরু থেকেই ছাত্র অধিকার পরিষদের রাজনীতিতে যুক্ত ছিলেন এবং পরে গণতান্ত্রিক ছাত্রশক্তি নামে গঠিত সংগঠনের অন্যতম উদ্যোক্তা ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ছিলেন।

বর্তমানে অন্তর্বর্তী সরকারে তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পলিসি অ্যান্ড গভর্ন্যান্স বিষয়ে স্নাতকোত্তর করছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফের ২৫ এজেন্সির নিয়ন্ত্রণে যাওয়ার আশঙ্কা বায়রার একাংশের

ঢাকা-১০ আসনের ভোটার হতে নির্বাচন অফিসে যাবেন : আসিফ মাহমুদ

আপডেট সময় : ০১:৪১:২৪ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫