ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিমানবন্দর থেকে উড্ডয়নের পরই কার্গো বিমান বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের লুইসভিল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই ইউপিএসের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে তিনজন ক্রু ছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর বিবিসির।

ইউপিএসের এক বিবৃতিতে বলা হয়েছে, ফ্লাইট-২৯৭৬ নামে বিমানে থাকা তিন ক্রুর সর্বশেষ অবস্থা কী, সে সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

মার্কিন ফেডারেল এভিয়েশন প্রশাসন (এফএএ) জানিয়েছে, বিধ্বস্ত বিমানটি ম্যাকডোনেল ডগলাস এমডি-১১ মডেলের ছিল। এটি লুইসভিলের মোহাম্মদ আলী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হাওয়াইয়ের ড্যানিয়েল কে. ইনৌয়ে আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেছিল।

এফএএ জানায়, স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৫টা ১৫ মিনিটে উড্ডয়নের পর বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ জানতে এফএএ ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) যৌথভাবে তদন্ত শুরু করেছে।

লুইসভিল মেট্রো পুলিশ জানায়, বিমানবন্দরের আশপাশে পাঁচ মাইল এলাকায় ‘শেল্টার ইন প্লেস’ নির্দেশ জারি করা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাস্থলে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

লুইসভিল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এক্সে (আগের টুইটার) জানিয়েছে, দুর্ঘটনার পর বিমানবন্দরের রানওয়ে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিমানবন্দর এলাকা থেকে ঘন ধোঁয়া উড়তে দেখা গেছে। তবে ফুটেজগুলোর সত্যতা যাচাই করা হচ্ছে।

কেনটাকির গভর্নর জানিয়েছেন, ঘটনাস্থলে দমকল ও উদ্ধারকর্মীরা পৌঁছেছেন। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে বলে জানান তিনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফের ২৫ এজেন্সির নিয়ন্ত্রণে যাওয়ার আশঙ্কা বায়রার একাংশের

বিমানবন্দর থেকে উড্ডয়নের পরই কার্গো বিমান বিধ্বস্ত

আপডেট সময় : ০২:০৩:১৪ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫