ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

১০ নভেম্বরের পর ভোটার ঠিকানা পরিবর্তনের আবেদন বন্ধ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:৪০:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • ২৪০ বার পড়া হয়েছে

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটারদের ঠিকানা পরিবর্তনের আবেদনের সময়সীমা বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের নির্দেশনা অনুযায়ী, ১০ নভেম্বরের পর আর কোনো ভোটার ঠিকানা পরিবর্তনের আবেদন গ্রহণ করা হবে না।

মঙ্গলবার (৪ নভেম্বর) এক অফিস আদেশে ইসি জানায়, যারা বাসস্থান পরিবর্তনের কারণে ভোটার ঠিকানা স্থানান্তর করতে চান, তাদের নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন করতে হবে।

ইসির নির্দেশনায় আরও বলা হয়েছে, জেলা ও উপজেলা নিবন্ধন কর্মকর্তারা প্রাপ্ত আবেদনগুলো যাচাই-বাছাই শেষে ১৭ নভেম্বরের মধ্যে অনুমোদন বা বাতিলের সিদ্ধান্ত জানাবেন।

এদিকে নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, আগামী ডিসেম্বরের শুরুতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। নির্বাচনের সম্ভাব্য সময় ফেব্রুয়ারির প্রথমার্ধে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফের ২৫ এজেন্সির নিয়ন্ত্রণে যাওয়ার আশঙ্কা বায়রার একাংশের

১০ নভেম্বরের পর ভোটার ঠিকানা পরিবর্তনের আবেদন বন্ধ

আপডেট সময় : ১০:৪০:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫