ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতসহ ৮ দলের নতুন কর্মসূচি ঘোষণা আজ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:০৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • ২৩৯ বার পড়া হয়েছে

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও নভেম্বরের মধ্যে গণভোট অনুষ্ঠানসহ পাঁচ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করবে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ সমমনা আটটি দল।

আজ সোমবার (০৩ নভেম্বর) দলগুলোর শীর্ষ নেতাদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হবে। সকালে রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিস কার্যালয়ে বৈঠক ও সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হবে।

বিষয়টি নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক হাসান জুনাইদ জানান, সোমবার বেলা ১১টায় আমাদের দলীয় কার্যালয়ে আট দলের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানেই নতুন কর্মসূচি চূড়ান্ত হবে। পরে দুপুর সাড়ে ১২টায় যৌথ প্রেস ব্রিফিংয়ে কর্মসূচি ঘোষণা করা হবে।

এর আগে পাঁচ দফা দাবিতে অভিন্ন ও যুগপৎ নানা কর্মসূচি পালন করেছে সমমনা আটটি দল। সর্বশেষ গত বৃহস্পতিবার আগারগাঁওয়ে সমাবেশ ও মিছিল সহকারে নির্বাচন কমিশনে স্মারকলিপি দিয়েছে তারা।

আন্দোলনরত দলগুলোর মধ্যে আরও রয়েছে— বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা এবং ডেভেলপমেন্ট পার্টি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফের ২৫ এজেন্সির নিয়ন্ত্রণে যাওয়ার আশঙ্কা বায়রার একাংশের

জামায়াতসহ ৮ দলের নতুন কর্মসূচি ঘোষণা আজ

আপডেট সময় : ১২:০৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫