ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‘গ্রাম, শহর, অলিগলি জিতবে এবার শাপলা কলি’

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:০০:৩৯ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • ২৪৪ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম নির্বাচনে নিজেদের দলীয় প্রতীক ‘শাপলা কলি’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন।

রোববার (২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে করা পোস্টে তিনি লিখেছেন, ‘গ্রাম, শহর, অলিগলি জিতবে এবার শাপলা কলি’

সারজিস আলমের করা পোস্টটি এরই মধ্যে ব্যাপক ভাইরাল হয়েছে। দুই ঘণ্টায় পোস্টটিতে লক্ষাধিক রিঅ্যাক্ট পড়েছে।

এর আগে, প্রতীক হিসেবে শাপলা কলি নিতে সম্মত হয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকের পর এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এ তথ্য জানান।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, প্রতীক হিসেবে শাপলা কলি নেওয়ার ব্যাপারে সম্মত হয়েছি। আগামী নির্বাচনে ধানের শীষ ও শাপলা কলির মধ্যে লড়াই হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

‘গ্রাম, শহর, অলিগলি জিতবে এবার শাপলা কলি’

আপডেট সময় : ১২:০০:৩৯ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫