ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

তরুণ উদ্যোক্তাদের জন্য আইডিয়া প্রকল্পের কো-ওয়ার্কিং স্পেসে নতুন সুযোগ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:৩৫:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • ২৪৬ বার পড়া হয়েছে

বাংলাদেশে উদ্ভাবনী উদ্যোগ ও তরুণ উদ্যোক্তাদের বিকাশ ত্বরান্বিত করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) পরিচালিত ‘উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ (আইডিয়া) প্রকল্প কো-ওয়ার্কিং স্পেস ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ নিয়েছে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব অনিয়মিত স্টার্টআপদের বরাদ্দ বাতিলের পাশাপাশি নতুন ও যোগ্য স্টার্টআপদের আইডিয়া প্রকল্পের আধুনিক কো-ওয়ার্কিং স্পেস ব্যবহারের সুযোগ দেয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেছেন। তিনি সরকারি সম্পদের সুষ্ঠু, স্বচ্ছ ও কার্যকর ব্যবহারের ওপরও বিশেষ গুরুত্বারোপ করেন।

নতুন কো-ওয়ার্কিং স্পেস নীতিমালা বাস্তবায়নের পর আইডিয়া প্রকল্পের কার্যক্রম আরও গতিশীল হয়েছে। এ পর্যন্ত বিশেষ কমিটির ছয়টি সভায় নতুন স্টার্টআপদের বরাদ্দ প্রদান করা হয়েছে।

বর্তমানে মোট ৫১টি ডেস্কের মধ্যে ৩৩টি ডেস্ক বরাদ্দ দেওয়া হয়েছে বাকি ১৮টি ডেস্কের জন্য আবেদন প্রক্রিয়া চলমান রয়েছে। নতুন ও সম্ভাবনাময় স্টার্টআপদের আবেদন  যাচাই-বাছাই শেষে দ্রুত সময়ের মধ্যেই অব্যবহৃত ডেস্কগুলো বরাদ্দ দেয়া হবে।

ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত এই আধুনিক কো-ওয়ার্কিং স্পেস স্টার্টআপদের জন্য একটি সৃজনশীল ও উদ্ভাবনী কর্মপরিবেশ নিশ্চিত করে। এখানে উদ্যোক্তারা পাচ্ছেন ৬ মাস মেয়াদি বিনামূল্যে অফিস স্পেস, উচ্চগতির ইন্টারনেট, মিটিং ও কনফারেন্স রুম, মনিটরিং ও কর্পোরেট নেটওয়ার্কিং সুবিধা, এবং আইডিয়া ল্যাব ব্যবহারের বিশেষ সুযোগ।

পুরো আবেদন ও বরাদ্দ প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক। উদ্যোক্তাদের আবেদন করতে হবে আইডিয়া প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট idea.gov.bd-এ। আবেদনকারীদের ট্রেড লাইসেন্স/বিআইএন কপি, টিআইএন সার্টিফিকেট, প্রতিষ্ঠাতার এনআইডি/পাসপোর্ট কপি এবং অনুদানপ্রাপ্ত হলে সংশ্লিষ্ট চুক্তিপত্রের কপি জমা দিতে হবে।

শুধুমাত্র তথ্যপ্রযুক্তি ভিত্তিক উদ্ভাবনী স্টার্টআপরাই এই কো-ওয়ার্কিং স্পেসের জন্য আবেদন করতে পারবেন। আইডিয়া প্রকল্প কর্তৃপক্ষ বিশ্বাস করে, এই উদ্যোগ দেশের তরুণ উদ্যোক্তাদের উদ্ভাবনী চিন্তা, সহযোগিতা ও প্রযুক্তিনির্ভর ব্যবসায়িক বিকাশে নতুন দিগন্ত উন্মোচন করবে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

তরুণ উদ্যোক্তাদের জন্য আইডিয়া প্রকল্পের কো-ওয়ার্কিং স্পেসে নতুন সুযোগ

আপডেট সময় : ১১:৩৫:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫