ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে গুলি করে নিরাপত্তা বাহিনীর ২ সদস্যকে হত্যা

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বেলুচিস্তান প্রদেশে বন্দুকধারীর গুলিতে দেশটির দুজন বাসিজ স্বেচ্ছাসেবী নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন। 

শনিবার (১ নভেম্বর) তারা টহল মিশনে থাকা অবস্থায় প্রাণ হারান বলে জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) স্থলবাহিনীর কুদস ঘাঁটি। খবর বার্তা সংস্থা মেহের নিউজের।

এক বিবৃতিতে কুদস ঘাঁটি জানায়, নিহত দু’জনই স্থানীয় সুন্নি সম্প্রদায়ের বাসিন্দা ছিলেন। তারা খাশ শহর ও প্রাদেশিক রাজধানী জাহেদানের মধ্যবর্তী সড়কে টহল দিচ্ছিলেন, সে সময় হামলা চালায় সন্ত্রাসীরা।

বিবৃতিতে আরও বলা হয়, নিহত দুই সুন্নি বাসিজ সদস্য তখন এক উপজাতীয় নেতার সঙ্গে ছিলেন। ওই নেতাকে লক্ষ্য করেই চালানো হয় হামলাটি। তবে ওই উপজাতীয় নেতা বেঁচে আছেন কি না, তা বিবৃতিতে উল্লেখ করা হয়নি।

ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশটি দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসী কার্যকলাপের জন্য অস্থিতিশীল অঞ্চল হিসেবে পরিচিত।

সাম্প্রতিক বছরগুলোতে এ অঞ্চলে ইরানি নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনা বেড়েছে, যা সন্ত্রাসবিরোধী অভিযান জোরদারের মাধ্যমে মোকাবিলা করছে তেহরান সরকার।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফের ২৫ এজেন্সির নিয়ন্ত্রণে যাওয়ার আশঙ্কা বায়রার একাংশের

ইরানে গুলি করে নিরাপত্তা বাহিনীর ২ সদস্যকে হত্যা

আপডেট সময় : ০৫:৪৬:১৫ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫