ঢাকা ১০:১৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তুরস্ক থেকে সিরিয়ায় ফিরেছেন সাড়ে ৫ লাখ শরণার্থী

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতন হয় গত বছরের ডিসেম্বরে। বর্তমানে তিনি পরিবারসহ রাশিয়ায় আশ্রয় নিয়েছেন।

এর পর থেকে প্রায় ৫ লাখ ৫০ হাজার সিরীয় শরণার্থী দেশে ফিরে গেছেন বলে জানিয়েছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া।

শনিবার (১ নভেম্বর) ইস্তাম্বুলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। খবর এএফপি

আলি ইয়ারলিকায়া বলেন, বর্তমানে তুরস্কে প্রায় ২৪ লাখ সিরীয় শরণার্থী অবস্থান করছেন, যদিও এক সময় এই সংখ্যা ছিল ৩৫ লাখেরও বেশি।

অন্যদিকে, জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) জানায়, ২০২৪ সালের ৮ ডিসেম্বর আসাদ সরকারের পতনের পর থেকে বিভিন্ন দেশে আশ্রয় নেওয়া ১১ লাখ ৬০ হাজার সিরীয় নিজ দেশে ফিরে গেছেন।

এছাড়াও প্রায় ১৯ লাখ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষ তাদের নিজ বাড়িতে ফিরতে সক্ষম হয়েছেন।

জাতিসংঘের তথ্যমতে, এখনও ৭০ লক্ষাধিক সিরীয় অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত এবং ৪৫ লাখের বেশি শরণার্থী বিদেশে অবস্থান করছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

তুরস্ক থেকে সিরিয়ায় ফিরেছেন সাড়ে ৫ লাখ শরণার্থী

আপডেট সময় : ০৫:৪৩:২০ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫