ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রার্থী তালিকা নিয়ে মির্জা ফখরুলের ভিডিওবার্তা ভুয়া: বিএনপি

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:০২:২০ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • ২৪০ বার পড়া হয়েছে

ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিওটি সম্পূর্ণ ভুয়া এবং এডিট করা বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

শনিবার (১ নভেম্বর) মধ্যরাতে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, কিছু কুচক্রী মহল পুরনো প্রেস কনফারেন্সের ছবি ও বক্তব্য এডিট করে কিংবা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কণ্ঠ নকল করে একটি অসত্য ভিডিও প্রচার করেছে-যেখানে তাকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থীদের তালিকা ঘোষণা করতে দেখা যায়।

বিএনপি বলছে, এমন ভিডিও শুধু অসত্যই নয়, এটি সম্পূর্ণরূপে বানোয়াট ও ভিত্তিহীন। জনমনে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই মহাসচিবের নাম ও ছবি ব্যবহার করে এই ভুয়া ভিডিও প্রচার করা হয়েছে।

এমন এডিট করা বা প্রযুক্তিনির্ভর বিভ্রান্তিকর ভিডিওতে বিশ্বাস না করতে দলের নেতাকর্মী, এমপি মনোনয়ন প্রত্যাশী ও সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফের ২৫ এজেন্সির নিয়ন্ত্রণে যাওয়ার আশঙ্কা বায়রার একাংশের

প্রার্থী তালিকা নিয়ে মির্জা ফখরুলের ভিডিওবার্তা ভুয়া: বিএনপি

আপডেট সময় : ০৫:০২:২০ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫