ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

কাতারের নিরাপত্তা হুমকির বিরুদ্ধে সংহতি পুনর্ব্যক্ত বাংলাদেশের

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:২১:৩১ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • ২৫১ বার পড়া হয়েছে

কাতারের নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রতি যেকোনো হুমকির বিরুদ্ধে বাংলাদেশের দৃঢ় সংহতি পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

শনিবার বাহরাইনে চলমান ২১তম আইআইএসএস মানামা ডায়ালগের ফাঁকে কাতারের পররাষ্ট্রবিষয়ক মন্ত্রী সুলতান বিন সাদ বিন সুলতান আল মুরাইখির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এমন আশ্বাস দেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বৈঠকে দুই পক্ষ দ্বিপাক্ষিক নানা বিষয়ে আলোচনা করেন এবং দুই দেশের সহযোগিতা ও পারস্পরিক বোঝাপড়া আরও গভীর করার বিষয়ে গুরুত্বারোপ করেন।

তৌহিদ হোসেন বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকারগুলোতে কাতারের ধারাবাহিক সহযোগিতা ও রোহিঙ্গা সংকট সমাধানে দেশটির প্রতিশ্রুতির প্রশংসা করেন।

আলাদা এক বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা এশিয়ায় রাজনৈতিক সংলাপ, আঞ্চলিক শান্তি ও সহযোগিতা বৃদ্ধিতে আরও সক্রিয় ভূমিকা রাখার বিষয়ে সিআইসিএ মহাসচিবের সঙ্গে মতবিনিময় করেন।

২১তম মানামা সংলাপে অংশ নিচ্ছেন তৌহিদ হোসেন। যেখানে বিশ্বনেতা, পররাষ্ট্রমন্ত্রী ও নীতিনির্ধারকেরা গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা করছেন।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কাতারের নিরাপত্তা হুমকির বিরুদ্ধে সংহতি পুনর্ব্যক্ত বাংলাদেশের

আপডেট সময় : ০৩:২১:৩১ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫