ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

মালয়েশিয়ার পেট্রোনাস টাওয়ারে শিহরণ জাগানো অগ্নিকাণ্ড

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পেট্রোনাস টাওয়ার–৩ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবনটির ওপরের তলার একটি রেস্তোরাঁয় শনিবার (১ নভেম্বর) সকালে আগুন লাগার এই ঘটনা ঘটে।

তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে স্থানীয় দমকল বিভাগ। শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য স্টার।

কুয়ালালামপুর ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের পরিচালক সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কমিশনার হাসান আস’আরি ওমর ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি জানান, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, আগুন নেভাতে ঘটনাস্থলে বিপুলসংখ্যক দমকলকর্মী পাঠানো হয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টা চলছে।

এর আগে অগ্নিকাণ্ডের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ৬০তলা পেট্রোনাস টাওয়ার–৩ ভবনটি মেনারা কারিগালি নামেও পরিচিত।

এটি কুয়ালালামপুরের বিখ্যাত পেট্রোনাস টুইন টাওয়ারের পাশেই অবস্থিত।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মালয়েশিয়ার পেট্রোনাস টাওয়ারে শিহরণ জাগানো অগ্নিকাণ্ড

আপডেট সময় : ০৩:২২:১৪ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫