ঢাকা ১০:৩০ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন সোহরাব উদ্দিন

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:৪১:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • ২৫৪ বার পড়া হয়েছে

কৃষি সম্প্রসারণ অধিদফতরের (ডিএই) মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন হর্টিকালচার উইংয়ের পরিচালক এস এম সোহরাব উদ্দিন। তিনি কৃষিবিদ মো. ছাইফুল আলমের স্থলাভিষিক্ত হলেন। 

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) কৃষি মন্ত্রণালয় থেকে তার নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (কৃষি) ক্যাডারের কর্মকর্তা এস এম সোহরাব উদ্দিনকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালকের রুটিন দায়িত্ব দেওয়া হলো।

এম সোহরাব উদ্দিন বিসিএস (কৃষি) ক্যাডারের ১১ম ব্যাচের কর্মকর্তা। তিনি ময়মনসিংহের বালুকা উপজেলার ধলিয়া গ্রামে ১৯৬৭ সালের ৭ জানুয়ারি জন্ম নেন। সোহরাব উদ্দিন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯০ সালে কৃষি অনুষদ (সম্মান) শেষ করেন। ১৯৯৩ সালে তিনি কৃষি সম্প্রসারণ অধিদফতরে চাকরি শুরু করেন।

আপলোডকারীর তথ্য

অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়?

কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন সোহরাব উদ্দিন

আপডেট সময় : ১০:৪১:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫