ঢাকা ১১:১১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিআইডির এডিশনাল এসপি মশিউর রহমান আটক: তদন্তে নতুন মোড়

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:০২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • ২৬৭ বার পড়া হয়েছে

‎গুমকাণ্ডের অন্যতম মাস্টারমাইন্ড হিসেবে পরিচিত বরিশাল রেঞ্জের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনের সহযোগী সিআইডির এডিশনাল এসপি মো. মশিউর রহমানকে গ্রেফতার করা হয়েছে।

‎বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে সিআইডিতে কর্মরত অবস্থায় ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে জানিয়েছে।

‎এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন সূত্র জানায়, মশিউরের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের মামলা রয়েছে। এ মামলায় তাকে ট্রাইব্যুনালে আনা হবে।

‎র‌্যাব-১১ এ থাকাকালীন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড হিসেবে পরিচিতি পেয়েছিলেন আলেপ। গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনেও মরিয়া ছিলেন তিনি। তবে সরকার পতনের পর বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকা অবস্থায় গত বছরের ১২ নভেম্বর তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১১ এ থাকাকালীন আলেপের এসব অবৈধ কর্মকাণ্ডে অন্যতম সহযোগী হিসেবে কাজ করতেন এডিশনাল এসপি মশিউর।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনার নির্দেশে ইশতিয়াক ডিএমপিতে টর্চার সেল বানান

সিআইডির এডিশনাল এসপি মশিউর রহমান আটক: তদন্তে নতুন মোড়

আপডেট সময় : ০৭:০২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫