ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

সুদানে রক্তঝরানো তিন দিন: প্রাণ গেল দেড় হাজারেরও বেশি মানুষের

সুদানের রাজধানী দারফুরের পশ্চিমাঞ্চলের এল-ফাশের শহরে ভয়াবহ গণহত্যা চালিয়েছে দেশটির আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ)। 

শহরটিতে শেষ তিনদিনে ১ হাজার ৫০০ মানুষকে হত্যা করেছে তারা। গত দুই বছর ধরে সুদানের সেনাবাহিনীর সঙ্গে আরএসএফের সেনারা লড়াই করছে।

এতে করে স্মরণকালের অন্যতম ভয়াবহ গৃহযুদ্ধের কবলে পড়েছেন দেশটির মানুষ। খবর আল-জাজিরার।

আরএসএফের সেনারা সম্প্রতি এল-ফাশের শহরটি সেনাবাহিনীর কাছ থেকে দখল করে নেয়। সুদান ডক্টর নেটওয়ার্ক বুধবার (২৯ অক্টোবর) জানিয়েছে, সেখানকার বেসামরিক মানুষ পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল।

ওই সময় ভয়াবহ গণহত্যা চালায় আরএসএফ। তারা কমপক্ষে দেড় হাজার মানুষকে হত্যা করেছে।

গ্রুপটি বলেছে, গত দেড় বছর ধরে এল-ফেশারে বোমাবর্ষণ করে, মানুষকে ক্ষুধার্থ রেখে এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে ১৪ হাজার মানুষকে হত্যা করেছে আরএসএফ।

গত তিনদিনে তারা আরও দেড় হাজার মানুষকে হত্যা করেছে। যা আগের গণহত্যার সঙ্গে নতুন আরেকটি গণহত্যা যুক্ত হয়েছে।

স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখা গেছে এল-ফেশারে মানবাকৃতির বস্তু পড়ে আছে। ধারণা করা হচ্ছে এগুলো সাধারণ মানুষের মরদেহই।

২০২৩ সাল থেকে আরএসএফ এবং সেনাবাহিনীর মধ্যে চলা গৃহযুদ্ধে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন ১ কোটি ২০ লাখ মানুষ।

এল-ফেশার ছিল রাজধানী দারফুরের সর্বশেষ শহর যেটি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে ছিল। কিন্তু ১৭ মাস অবরোধ আরোপ করে গত রোববার শহরটি দখল করেছে আরএসএফ।

সুদানের সরকার জানিয়েছে, গত রোববার থেকে বুধবার পর্যন্ত সেখানে দুই হাজার মানুষকে হত্যা করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সুদানে রক্তঝরানো তিন দিন: প্রাণ গেল দেড় হাজারেরও বেশি মানুষের

আপডেট সময় : ০৩:২৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫