ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

জার্মান দূতাবাস ঢাকায় ভিসা প্রার্থীদের জন্য সতর্কবার্তা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:৫২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • ২৪৪ বার পড়া হয়েছে

ঢাকায় জার্মানির ভিসা আবেদনকারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশে নিযুক্ত জার্মান দূতাবাস।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে এ সতর্ক বার্তা দেয়া হয়েছে।

দূতাবাস জানিয়েছে, সম্প্রতি কিছু পক্ষ নিজেদের দূতাবাস হিসেবে পরিচয় দিয়ে ভিসাপ্রার্থীদের কাছ থেকে তথ্য আদায়ের চেষ্টা করছে। আবেদনকারীরা যেন কোনো ধরনের তথ্য পাঠানোর আগে সর্বদা প্রেরকের ই-মেইল ঠিকানা ভালোভাবে যাচাই করেন।

প্রতিষ্ঠানটি জানায়, যদি নিশ্চিত না হন যে ই-মেইলটি আসলেই দূতাবাস বা কনস্যুলার সার্ভিসেস পোর্টালের বৈধ ঠিকানা কি না, তাহলে দূতাবাসের ওয়েবসাইটে থাকা যোগাযোগ ফর্মের মাধ্যমে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

দূতাবাস আরও জানিয়েছে, কনস্যুলার সার্ভিসেস পোর্টাল থেকে শুধু স্বয়ংক্রিয়ভাবে ই-মেইল পাঠানো হয়, যেখানে জানানো হয় যে পোর্টালে নতুন কোনো বার্তা এসেছে। তবে ই-মেইলের মাধ্যমে ভিসা আবেদনের কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয় না, স্পষ্ট করেছে জার্মান দূতাবাস।

এর আগে ঢাকার জার্মান দূতাবাস সব ভিসা আবেদনকারীকে এমন প্রতারক এজেন্টদের সম্পর্কে সচেতন থাকার অনুরোধ করছে, যারা আবেদন জমা এবং প্রক্রিয়াকরণে সহায়তার দাবি করে। ভিসার প্রয়োজনীয়তা সম্পর্কে সঠিক তথ্যের জন্য দূতাবাস তাদের নিজস্ব ওয়েবসাইট অথবা তাদের অফিসিয়াল পরিষেবা প্রদানকারী ভিএফএস’এর ওয়েবসাইট দেখার অনুরোধ করেছে সংস্থাটি।

দূতাবাস স্পষ্ট করে দিয়েছে যে, তারা কোনো ভিসা সহায়তা এজেন্টের সঙ্গে সম্পর্কিত নয়। প্রক্রিয়াটিতে সহায়তা করার জন্য এজেন্ট নিয়োগ করা আইনত বৈধ হলেও, এটি কোনোভাবেই অপরিহার্য নয়। দূতাবাস উচ্চ ফির বিনিময়ে কাজের অনুমতি বা অন্যান্য ভিসা সম্পর্কিত নথিপত্র দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া এজেন্টদের ওপর বিশ্বাস না করার জন্য আবেদনকারীদের প্রতি আহ্বান জানিয়েছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জার্মান দূতাবাস ঢাকায় ভিসা প্রার্থীদের জন্য সতর্কবার্তা

আপডেট সময় : ১২:৫২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫