ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতসহ সাত দল আজ নভেম্বরে গণভোট দাবিতে স্মারকলিপি দেবে

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:১৪:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • ২৪৩ বার পড়া হয়েছে

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও আগামী নভেম্বরে গণভোট চেয়ে ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের স্মারকলিপি জমা দেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সাত দল।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় স্মারকলিপি জমা দেবে দলগুলো।

জানা গেছে, সকাল সাড়ে ১০টায় জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও ডেভেলপমেন্ট পার্টি  ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে ইসিতে স্মারকলিপি প্রদান করবে।

এর আগে গত বুধবার (২৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে অনুষ্ঠিত দলগুলোর যৌথ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে দাবি ও কর্মসূচি ঘোষণা করা হয়।

৫ দফা দাবি

১. জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের ওপর আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন করা।

২. আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে/উচ্চ কক্ষে পিআর পদ্ধতি চালু করা।

৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।

৪. ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।

৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কাযর্ক্রম নিষিদ্ধ করা।

ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুছ আহমদ, খেলাফত মজলিস মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, বাংলাদেশ নেজামে ইসলামী পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, জাগপা মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মহাসচিব নিজামুল হক নাঈম।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

জামায়াতসহ সাত দল আজ নভেম্বরে গণভোট দাবিতে স্মারকলিপি দেবে

আপডেট সময় : ১১:১৪:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫