ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেস সচিবের মন্তব্য: একবিংশ শতাব্দীতে হাসিনার চেয়ে বড় খুনি নেই

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:৫৫:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • ২৪৪ বার পড়া হয়েছে

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারের বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেছেন, এটা প্রতিষ্ঠিত যে, একবিংশ শতাব্দীতে ওনার (শেখ হাসিনা) চেয়ে বড় খুনী বা মানবাধিকার লঙ্ঘন এত ভয়ানকভাবে আর কেউ করেননি। যারা তার ইন্টারভিউ করেছেন, তারা যেন এই কনটেক্সট ভুলে না যান। যেই দাবি উনি করেন, তা যেন আনকন্টেসটেড (বিনা প্রশ্নে ছেড়ে দেওয়া) না থাকে।

বুধবার (৩০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রেস সচিব।

তিনি বলেন বিষয়টি (শেখ হাসিনার সাক্ষাৎকার) নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কথা বলবে।

শফিকুল আলম বলেন, এটা প্রতিষ্ঠিত যে, একবিংশ শতাব্দীতে ওনার চেয়ে বড় খুনী বা মানবাধিকার লঙ্ঘনে এত ভয়ানকভাবে আর কেউ করেননি। এটা ইউএনর রিপোর্টে স্পষ্ট ভাবে এসেছে। পরে আল জাজিরার প্রোগ্রামে আসছে। বিবিসিতেও আসছে, স্পষ্ট শোনা যাচ্ছে, ওনি খুন করার নির্দেশ দিচ্ছেন।

এসময় যুক্তরাজ্যের একটি ল’ ফার্মের আন্তর্জাতিক অপরাধ আদালতে আওয়ামী লীগের সঙ্গে জড়িতদের হত্যা ও কারাদণ্ডের মতো মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দায়ের প্রসঙ্গ উল্লেখ করেন প্রেস সচিব।

তিনি বলেন, আমরা কাল (মঙ্গলবার) লোকাল নিউজ মিডিয়ায় দেখলাম, তার পার্টি আইসিসিতে একটা ইয়ে করছে। সেখানে তিনি যে এই ভয়ানক রকম মানবাধিকার লঙ্ঘন করেছেন, তার কোনো উল্লেখ দেখিনি। এটা খুবই দুঃখজনক।

শফিকুল আলম বলেন, আমরা দেখেছি আওয়ামী লীগ ক্লেইম (দাবি) করেছে, ৪০০ জন মারা গেছে। এটা আনকন্টেনেস্টড দেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের ল ফার্ম ডাউটিস্ট্রিট এ বিষয়ক একটি অভিযোগ আন্তর্জাতিক অপরাধ আদালতে করেছে বলে ডাউটি স্ট্রিট চেম্বার থেকে জানানো হয়েছে।

শফিকুল আলম বলেন, আমাদের টাকা চুরি করে পুরো ইউকের সবচেয়ে দামী ল’ ফার্ম হায়ার করে এ ধরনের কাজ তারা করছে, অভিযোগ করছে। আমাদের চুরি করা টাকায় করছে, আর এটাকে কেউ কেউ প্রমোট করছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

প্রেস সচিবের মন্তব্য: একবিংশ শতাব্দীতে হাসিনার চেয়ে বড় খুনি নেই

আপডেট সময় : ১০:৫৫:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫