ঢাকা ১১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দিল্লির রাজপথে বিরোধীদের শক্তি প্রদর্শন, চাপে মোদি সরকার গ্যাসের মূল্যবৃদ্ধির ঘোষণা অবিলম্বে প্রত্যাহার করতে হবে: মাওলানা জালালুদ্দীন রামলীলা ময়দানের সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি রাজনীতিতে কী বার্তা দিচ্ছে? ২ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? মাদরাসার গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি

জ্যামাইকায় তাণ্ডবলীলা শেষে, এবার নতুন দেশে পদার্পণ ‘হারিকেন মেলিসা’

প্রবল শক্তি নিয়ে ক্যারিবীয় অঞ্চলে তাণ্ডব চালিয়েছে হারিকেন মেলিসা। জ্যামাইকায় ভয়াবহ ক্ষয়ক্ষতির পর এটি এখন কিউবার দিকে ধেয়ে যাচ্ছে ঝড়টি। এর প্রভাবে এখন পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার দুপুরে জ্যামাইকার নিউ হোপ এলাকায় ঝড়টি ঘণ্টায় ২৯৫ কিলোমিটার বেগে স্থলভাগে আঘাত হানে, যা ক্যাটাগরি ৫ মাত্রার সমান। বর্তমানে কিছুটা দুর্বল হয়ে এটি ক্যাটাগরি ৪ পর্যায়ে রয়েছে।

মার্কিন জাতীয় হারিকেন সেন্টার (এনএইচসি) মঙ্গলবার রাতেই জানিয়েছে, হারিকেন মেলিসা ক্যারিবিয়ান সাগরের ওপর দিয়ে গতি বাড়ার পাশাপাশি ক্যাটাগরি ৪ এর ঝড়ে পরিণত হয়েছে। জ্যামাইকার কিংস্টন থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

ঝড়টি জ্যামাইকা অতিক্রম করতে কয়েক ঘণ্টা সময় নেয়। স্থলভাগের ওপর দিয়ে যাওয়ার ফলে বাতাসের তীব্রতা কমে যায় এবং সর্বোচ্চ ৫ স্তর থেকে ৩ নম্বর ক্যারিবিয়ান স্তরে নেমে আসে এবং আবার ৪ নম্বর স্তরে ফিরে আসে।

এনএইচসি তার সর্বশেষ পূর্বাভাসে বলেছে, কিউবা, বাহামা ও বারমুডার কাছাকাছি পৌঁছানোর সময় মেলিসা একটি শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবেই থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিল্লির রাজপথে বিরোধীদের শক্তি প্রদর্শন, চাপে মোদি সরকার

জ্যামাইকায় তাণ্ডবলীলা শেষে, এবার নতুন দেশে পদার্পণ ‘হারিকেন মেলিসা’

আপডেট সময় : ০১:২৭:২৭ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫