ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

ডাকাতির প্রস্তুতিকালে ডিবির অভিযানে ৯ জন গ্রেপ্তার

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:২৬:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • ২৫২ বার পড়া হয়েছে

রাজধানীর গাবতলী-আব্দুল্লাহপুর বেড়িবাঁধ এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় নয়জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে ডিবির ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোল্লা মোহাম্মদ শাহীন এসব তথ্য জানান।

আটককৃতরা হলেন- মাকছুদুর রহমান দীপু, মো. হৃদয়, জাকির হোসেন, মো. সবুজ ডাক্তার, মো. শামছুজ্জামান ওরফে সবুজ, সৈয়দ মোহাম্মদ তরিকুল ইসলাম ওরফে আলম, মো. রিপন, মো. মামুনুর রশিদ ওরফে শিশির, মো. ইলিয়াছ রহমান।

মোল্লা মোহাম্মদ শাহীন বলেন, সোমবার (২৭ অক্টোবর) রাতে রূপনগর এলাকায় গাবতলী-আব্দুল্লাহপুর বেড়িবাঁধের বিরুলিয়া ব্রিজ এলাকায় কয়েকজন ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের কয়েকজন সদস্যকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি খেলনা পিস্তল, একটি স্টিলের ছুরি এবং তিনটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটকের সময় আরও দুটি গাড়ি এবং কয়েকটি মোটরসাইকেলে করে ১৪–১৫ জন ডাকাত দ্রুত বিরুলিয়া ব্রিজ পার হয়ে সাভার এলাকায় পালিয়ে যায়। তবে ডাকাত দলের সদস্যদের কাছ থেকে একটি ইলেকট্রিক শক লাইটার, চারটি মোবাইল ফোন, তিনটি পুলিশ লেখা রিফ্লেক্টিং জ্যাকেট এবং একটি কালো রঙের পকেট মোবাইল রাউটার উদ্ধার করা হয়েছে।

ডিবি জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এছাড়া পলাতক অন্যান্য সদস্যদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ডাকাতির প্রস্তুতিকালে ডিবির অভিযানে ৯ জন গ্রেপ্তার

আপডেট সময় : ১০:২৬:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫