ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

অস্ট্রেলিয়ান দুই নারী ক্রিকেটার যৌন হেনস্থার দায়ে ভারতে গ্রেপ্তার-১

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:২৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • ২৫৪ বার পড়া হয়েছে

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারতে অবস্থান করা অস্ট্রেলিয়া নারী দলের দুই ক্রিকেটার যৌন হেনস্থার শিকার হয়েছেন।

বৃহস্পতিবার ইন্দোরে টিম হোটেল থেকে হেঁটে একটি ক্যাফেতে যাওয়ার পথে ঘটে এ ঘটনা। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, ঘটনাটি ঘটে খাজারানা রোডে। দুই নারী ক্রিকেটার র‍্যাডিসন ব্লু হোটেল থেকে বের হয়ে হেঁটে একটি ক্যাফের দিকে যাচ্ছিলেন। এসময় মোটরসাইকেলে চড়ে আসা এক ব্যক্তি তাদের পিছু নেয় এবং একজন খেলোয়াড়কে অশালীনভাবে স্পর্শ করে দ্রুত পালিয়ে যায়।

দুই খেলোয়াড় সঙ্গে সঙ্গে দলের নিরাপত্তা কর্মকর্তা ড্যানি সিমন্সকে খবর দেন। তিনি স্থানীয় নিরাপত্তা টিমের সঙ্গে যোগাযোগ করে সাহায্যের ব্যবস্থা করেন।

পুলিশের উপ-পরিদর্শক নিধি রঘুবংশী জানান, এক প্রত্যক্ষদর্শী অভিযুক্তের মোটরসাইকেলের নম্বর লিখে রাখেন। সেই সূত্রে পুলিশ আকিল খান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। আকিলের বিরুদ্ধে আগেও একাধিক অপরাধের মামলা রয়েছে এবং ঘটনাটি নিয়ে তদন্ত চলছে, বলেও তিনি জানান।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অস্ট্রেলিয়ান দুই নারী ক্রিকেটার যৌন হেনস্থার দায়ে ভারতে গ্রেপ্তার-১

আপডেট সময় : ০৫:২৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫