ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আব্দুল হাই শিকদার নতুন চেয়ারম্যান বিএবির

  • নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:০০:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪
  • ২৭০ বার পড়া হয়েছে

Oplus_0

বেসরকারি ব্যাংকের উদ্যোক্তা ও পরিচালকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংক (বিএবি) নতুন চেয়ারম্যান নির্বাচিত হ‌য়ে‌ছেন ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। তিনি নজরুল ইসলাম মজুমদারের স্থলাভিসিক্ত হলেন।

দীর্ঘ ১৭ বছর পর নতুন মুখ এলো সংগঠনটির সর্বোচ্চ পদে।

সোমবার (৯ সেপ্টেম্বর) বিএবির বোর্ড সভায় তিনি নির্বাচিত হন।

বিএবির সভায় সংগঠনটির ভাইস-চেয়ারম্যান হয়েছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আব্দুল মান্নান এবং ব্যাংক এশিয়ার চেয়ারম্যান রউফ চৌধুরী।

সংগঠনটির সর্বশেষ চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ২০০৮ সালের জানুয়ারি থেকে টানা ক্ষমতায় ছিলেন।

সরকার পরিবর্তনের পর নজরুল ইসলাম মজুমদারকে এক্সিম ব্যাংকের পরিচালক ও চেয়ারম্যান থেকে সরিয়ে দেয় বাংলাদেশ ব্যাংক। ফলে বিএবির চেয়ারম্যান পদও হারান তিনি।

চেয়ারম্যানের পাশাপাশি বিএবির দুই ভাইস চেয়ারম্যানসহ কমিটির একাধিক সদস্য ব্যাংকের পরিচালক পদ হারিয়েছেন।

এ কমিটিতে ভাইস চেয়ারম্যান ছিলেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবদুস সামাদ লাবু। তিনি এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের ভাই। অপর ভাইস চেয়ারম্যান ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ভাইস চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী। তিনি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাই। তাদেরও নিজ নিজ ব্যাংক থেকে সরিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সব কারণে  বিএবি নেতৃত্বশূন্য হয়ে পড়েছিল।

নজরুল ইসলাম মজুমদার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অতি ঘনিষ্ঠ ব্যবসায়ী হিসেবে পরিচিত। বিভিন্ন সময়ে ব্যাংক কোম্পানি আইন পরিবর্তন করে উদ্যোক্তাদের সুবিধা বাড়ানো এবং নীতি পরিবর্তনে ভূমিকা রেখে আসছিলেন তিনি। এ সব কারণে বহুল আলোচিত-সমমালোচিত বিএবি-র চেয়ারম্যান ছিলেন নজরুল ইসলাম মজুমদার।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রী দেখতে ‘সুন্দর’ না হওয়ায় তাকে তালাক দেওয়া যাবে?

আব্দুল হাই শিকদার নতুন চেয়ারম্যান বিএবির

আপডেট সময় : ১১:০০:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪