ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফিলিস্তিনের পক্ষে সোচ্চার মার্কিন র‌্যাপার, দান করবেন ১০ লাখ ডলার রংপুর অভিমুখী লংমার্চে কোনো বিশৃঙ্খলা চাই না: গোলাম পরওয়ার শিক্ষক ৩ জন, শিক্ষার্থী নেই একজনও, বাজে না ঘণ্টা স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক দেশের সন্তানদের ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী ৪ জনকে পেট চিড়ে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলা হয় ফের ২৫ এজেন্সির নিয়ন্ত্রণে যাওয়ার আশঙ্কা বায়রার একাংশের শেখ হাসিনার নির্দেশে ইশতিয়াক ডিএমপিতে টর্চার সেল বানান হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের তারেক রহমানের বার্তা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:০৩:১৯ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • ২৪২ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে দেওয়া বক্তব্যে দলের নির্বাহী প্রধান সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। যাকেই মনোনয়ন দেওয়া হোক সবাই মিলে কাজ করার তাগিদ দিয়েছেন।

রোববার (২৬ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন তারেক রহমান। সেখানে দেশের পাঁচটি সাংগঠনিক বিভাগের সাড়ে তিন শতাধিক মনোনয়নপ্রত্যাশী অংশ নেন।

সম্ভাব্য প্রার্থীদের উদ্দেশে তারেক রহমান বলেন, আসন্ন নির্বাচনে যাকেই মনোনয়ন দেওয়া হবে তার পক্ষে সবাইকে কাজ করতে হবে। যারা আসল বিএনপি কর্মী, তারা কখনো বিএনপিকে ভাঙবেন না।

সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেজন্য নানা দিক বিবেচনায় প্রার্থী বাছাই করা হচ্ছে। যাকে মনোনয়ন দেওয়া হবে, তার পাশে থেকে সবাইকে কাজ করতে হবে, তা না হলে দেশ ও জাতির ক্ষতি হবে।

তারেক রহমান বলেন, প্রার্থী ঘোষণার পর প্রত্যেককে নিজ আসনে গিয়ে স্থানীয় সহকর্মীদের সঙ্গে পরামর্শ করে নির্বাচনি কার্যক্রম পরিচালনা করতে হবে। কারণ স্থানীয় সহকর্মীদের সাহায্য ছাড়া কোনো নির্বাচনি লড়াই সম্ভব নয়।

সূত্র জানায়, রোববার বিকেল ৪টায় প্রথমে চট্টগ্রাম ও রংপুর বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান। পরে ময়মনসিংহ, ফরিদপুর ও কুমিল্লা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বসেন তিনি। সেখানে মনোনয়নপ্রত্যাশীদের বক্তব্য দেওয়ার সুযোগ ছিল না।

এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ এবং সংশ্লিষ্ট বিভাগের সাংগঠনিক ও সহ-সাংগঠনিক নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে আজ সোমবার (২৭ অক্টোবর) রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও ঢাকা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফিলিস্তিনের পক্ষে সোচ্চার মার্কিন র‌্যাপার, দান করবেন ১০ লাখ ডলার

বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের তারেক রহমানের বার্তা

আপডেট সময় : ১২:০৩:১৯ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫