ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

সৌদিতে গাড়ি চাপায় বাংলাদেশী যুবকের মৃত্যু 

সৌদি আরবে গাড়ি চাপায় মো. শাকিল মাঝি (২৩) নামে বাংলাদেশী এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি লক্ষ্মীপুর জেলার রায়পুরের বাসিন্দা ছিলেন।
সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের সদস্য বশির হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।
এরআগে রোববার (১৩ অক্টোবর) সকালে সৌদি আরবের আভা খামিজ মোসাইদ শহরে গাড়ি চাপায় শাকিল মারা যান।
নিহত শাকিল রায়পুরের দক্ষিণ চরবংশী ইউনিয়নের হাওলাদার স্টেশন এলাকার মাঝি বাড়ির কৃষক আলিম উদ্দিন মাঝির ছেলে। ৮ ভাইবোনের মধ্যে তিনি সবার ছোট।
নিহত শাকিলের বড় ভাই মনির হোসেন জানান, প্রায় ৭ লাখ টাকা ঋণ নিয়ে ৬ মাস আগে শাকিলকে সৌদি আরবে পাঠান। সেখানে পরিচ্ছন্নতা কর্মীর কাজ করতো শাকিল। সে যে গাড়িতে করে কর্মস্থলে যাতায়াত করতো, ওই গাড়ি থেকে নেমে রাস্তায় দাঁড়ালে গাড়ির নিচে চাপা পড়ে।
ধারণা করা হচ্ছে- তাদের গাড়িই পেছনে নেওয়ার সময় চাপা পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। তার মরদেহ আভা শহরের সরকারি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। মরদেহ দেশে আনতে সংশ্লিষ্ট দপ্তরের সহযোগীতা চেয়েছেন শাকিলের পরিবার।
দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য বশির হাওলাদার বলেন, খবর পেয়ে শাকিলের বাড়িতে যায়। তার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেছি। ঋণ করে তাকে সৌদি আরব পাঠানো হয়েছিল। ওই টাকাও পরিশোধ করাও সম্ভব হয়নি। এরমধ্যে দুর্ঘটনায় শাকিল মারা গেছে। তার মরদেহ দেশে আনতে পরিষদের পক্ষ থেকে সকল সহযোগীতা করা হবে।
আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদিতে গাড়ি চাপায় বাংলাদেশী যুবকের মৃত্যু 

আপডেট সময় : ০৩:৫৫:০৩ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪