ঢাকা ০৭:২১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে পালানোর সময় শামীম ওসমানের সহযোগী আজিজ গ্রেফতার

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:১৯:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • ২৪৬ বার পড়া হয়েছে

‎ভারতে পালিয়ে যাওয়ার সময় নারায়ণগঞ্জের আলোচিত আওয়ামী লীগ নেতা ও সাবেক এমপি শামীম ওসমানের অন্যতম সহযোগী আজিজুল ইসলাম আজিজকে গ্রেফতার করেছে পুলিশ।

‎রোববার (২৬ অক্টোবর) রাত ৯টায় ইমিগ্রেশন পুলিশ ও চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশ তাকে গ্রেফতার করে।‎

‎ডিবি তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) রাকিব খান বলেন, আমরা স্থানীয় থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করেছি। চাঁদাবাজির একটি মামলায় সোমবার তাকে আদালতে তোলা হবে। তদন্তের স্বার্থে তার রিমান্ড আবেদন করা হবে।

‎জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৩ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত এরশাদ গ্রুপের তেজগাঁও গোডাউন থেকে বিপুল মালামাল লুট ও মোটা অঙ্কের চাঁদা নিয়ে আসছিলেন আজিজসহ তার সহযোগীরা। এই ঘটনায় গত বছরের সেপ্টেম্বরে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি মামলা হয়। ওই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩০ জন এজাহারনামীয় আসামি করা হয়। বর্তমানে মামলাটি তদন্ত করছে ডিবি পুলিশ।

‎আজিজ শিল্পগ্রুপের (এরশাদ গ্রুপ) নারায়ণগঞ্জে রড তৈরির কারখানা রয়েছে। সেখানে মেশিনারিজ ও মালামাল লুটের সঙ্গে জড়িত আজিজ। এই ঘটনায় তার বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা রয়েছে। এবি ব্যাংক থেকে ২০০ কোটি টাকা নিয়ে গড়ে তোলা কারখানা দখল নিতে এরশাদ গ্রুপের চেয়ারম্যানকে মিথ্যা মামলা ফাঁসিয়ে কারাগারে পাঠানো হয়। পরবর্তী সময়ে শামীম ওসমান, আজিজসহ তার সাঙ্গপাঙ্গরা কারখানাটিতে লুটপাট চালান বলে অভিযোগ রয়েছে।‎

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

ভারতে পালানোর সময় শামীম ওসমানের সহযোগী আজিজ গ্রেফতার

আপডেট সময় : ১১:১৯:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫