ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

গুমের মামলা : জিয়াউল আহসানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:০৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • ২৩৬ বার পড়া হয়েছে

বিগত আওয়ামী লীগ সরকারের সময় গুমের ঘটনায় দায়ের করা মামলায় ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (২৬ অক্টোবর) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন। আগামী ১১ ডিসেম্বর প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিন সকালে তাকে আদালতে হাজির করা হয়। এই মামলার আসামি জিয়াউল আহসান, শেখ হাসিনাসহ মোট ১১ জন।

২০২৪ সালের ৫ আগস্ট দেশ থেকে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ওই বছরের ২৫ অক্টোবর রাজধানীর নিউমার্কেট থানায় দায়ের করা একটি হত্যা মামলায় গভীর রাতে তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

ডিএমপি জানায় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানকে নিউমার্কেট থানায় দায়ের করা মামলায় গ্রেফতার করা হয়।

দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার আগ পর্যন্ত জিয়াউল আহসান ২০২২ সাল থেকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ওই কোম্পানির পরিচালক ছিলেন।

তিনি ২০০৯ সালের র‌্যাব-২ এর সহ-অধিনায়ক হন। একই বছর তিনি লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি পান এবং র‌্যাব সদর দফতরের গোয়েন্দা শাখার পরিচালক নিযুক্ত হন। সেই সময় থেকেই তাকে নিয়ে নানা বিতর্কের সৃষ্টি হয়।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

গুমের মামলা : জিয়াউল আহসানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

আপডেট সময় : ০২:০৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫