ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

ফের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিত কমলা হ্যারিসের!

২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরেছিলেন ডেমোক্র্যাট নেত্রী কমলা হ্যারিস। নির্বাচনে পরাজয়ের একবছর না পেরুতেই আবারও প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিত দিলেন কমলা। 

শনিবার (২৫ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে কমলা জানিয়েছেন, তিনি এখনও শেষ হয়ে যাননি। আমেরিকার সাবেক এ ভাইস প্রেসিডেন্টের কথায়, ‘আমি নির্বাচন নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। কিন্তু রাজনীতিতে আমার এখনও ভবিষ্যত শেষ হয়ে যায়নি। আমি শেষ হয়ে যাইনি। আমি সারাজীবন মানুষকে সেবা দিয়েছি। এটি আমার অঙ্গে রয়েছে।’ এছাড়া নিজে বা কোনো নারী একদিন মার্কিন প্রেসিডেন্ট হবেন বলেও প্রত্যাশা করেন সাবেক এ ভাইস প্রেসিডেন্ট।

বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্বৈরাচার আখ্যা দিয়ে ডেমোক্র্যাট নেত্রী কমলা বলেন, ‘নির্বাচনের আগে আমি ট্রাম্পকে নিয়ে যা বলেছিলাম সেগুলো এখন প্রমাণিত হচ্ছে। ট্রাম্প বলেছিলেন বিচার বিভাগকে অস্ত্রকরণ করবেন। তিনি ঠিক তাই করেছেন।’

ট্রাম্পের বিরুদ্ধে গত বছর প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের। তবে নির্বাচনের আগ মুহূর্তে দলের চাপে সরে দাঁড়ান তিনি। এরপর ডেমোক্র্যাট দলের প্রতিনিধি করা হয় কমলাকে। ডেমোক্র্যাটিক পার্টির অনেকে মনে করেন, বাইডেন নির্বাচন থেকে সরে যেতে দেরি করায় তাদের প্রার্থী প্রেসিডেন্ট পদে জয়ী হতে পারেনি।

তবে কমলা হ্যারিসও খুব ভালো নির্বাচনী প্রচারণা চালাতে পারতেন কি না এবং ভোটারদের কাছে অর্থনৈতিক ইস্যু নিয়ে পরিষ্কার ধারণা দিতে পারতেন কি না সেটি নিয়েও প্রশ্ন উঠেছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ফের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিত কমলা হ্যারিসের!

আপডেট সময় : ১০:৫৬:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫