ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমিকার বাসার সিঁড়িতে মিলল প্রেমিকের নিথর দেহ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:৪৬:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • ২৩৯ বার পড়া হয়েছে

রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকায় এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বংশালের একটি বাড়ির সিঁড়ির নিচ থেকে মোহাম্মদ সজিব (১৯) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের অভিযোগ তাকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে।

নিহতের স্বজনদের দাবি, সজিবকে বিকালে ফোন করে ওই বাসার খাদিজা নামের একটি মেয়ে তাদের বাসায় ডেকে নিয়ে যায়। মেয়ের স্বজনরা সজিব আটকে রেখে শারীরিক নির্যাতন করে হত্যা করে।

বংশাল থানার সাব-ইন্সপেক্টর মো. দুলাল হক হত্যার বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ‘আমরা ট্রিপল নাইনে খবর পেয়ে শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় ৯৩/১ আগামাছি লেনের বাসার চতুর্থ তলার গেটের সামনে সিঁড়িতে গলায় জিআই তার পেঁচানো উপুড় হয়ে পড়ে থাকা অবস্থায় তার (মোহাম্মদ সজিব) মরদেহ উদ্ধার করি। ময়নাতদন্তের জন্য রাত সাড়ে ১০টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে লাশ পাঠানো হয়।’

জানা গেছে, আগামাছি লেনের ভবনের চার তলায় বসবাস করতেন অভিযুক্ত ওই নারীর পরিবার। দীর্ঘদিন ধরে দুইজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। যা দুই পারিবারের কেউ পছন্দ করত না।

পুলিশ জানান, বাসার পুরোটাই গুদাম। খবর পেয়ে ঘটনাস্থালে পৌঁছালে চারতলার ওই বাসা বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়।

নিহত সজিব একই এলাকার বংশাল ১৭ আগামাছি লেনের স্থানীয় বাসিন্দা তাজউদ্দিনের ছেলে। দুই ভাই তিন বোনের মধ্যে সে ছিল চতুর্থ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফের ২৫ এজেন্সির নিয়ন্ত্রণে যাওয়ার আশঙ্কা বায়রার একাংশের

প্রেমিকার বাসার সিঁড়িতে মিলল প্রেমিকের নিথর দেহ

আপডেট সময় : ১০:৪৬:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫