ঢাকা ০৮:৩০ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

শাহবাগে ৩৫ প্রত্যাশীদের অবস্থান, দ্রুত প্রজ্ঞাপনের দাবি

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:২৭:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
  • ২৮৮ বার পড়া হয়েছে

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করে প্রজ্ঞাপন জারির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন ৩৫ আন্দোলনকারীরা। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করে যাবেন বলে ঘোষণা দেন তারা।

আজ সোমবার (১৪ অক্টোবর) সকাল ৯টা থেকে আন্দোলনকারীরা রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে ‘৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে অবস্থান কর্মসূচি গ্রহণ করেন।

এ সময় আন্দোলনের সমন্বয়ক আহমেদ তানজিল জানান, আমরা দীর্ঘদিন ধরে এই আন্দোলন করে আসছি।

তার পরিপ্রেক্ষিতে সরকার একটি সংস্কার কমিটি গঠন করে। পাঁচ সদস্যবিশিষ্ট সংস্কার কমিটি আমাদের সঙ্গে আলোচনা করে, সাত কার্যদিবসের মধ্যে চাকরিতে আবেদনের বয়সসীমা ছেলেদের জন্য ৩৫ এবং মেয়েদের জন্য ৩৭ করার একটি সুপারিশ করে এই কমিটি। এই সুপারিশ যেন দ্রুত প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হয় এই দাবিতেই আজকের এই কর্মসূচি।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার এই কমিটি গঠন করেছে।

আমাদের দাবি যৌক্তিক বলে তারা এই সুপারিশ করেছে। উপদেষ্টাদের আজকে একটি মিটিং আছে। তাই আমরা চাই আজকেই যেন আমাদের দাবির প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন না আসা পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শাহবাগে ৩৫ প্রত্যাশীদের অবস্থান, দ্রুত প্রজ্ঞাপনের দাবি

আপডেট সময় : ১০:২৭:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪