ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

অর্থ আত্মসাৎ: ৫ দিনের রিমান্ডে ফারইস্ট লাইফ ইনস্যুরেন্সের সাবেক চেয়ারম্যান নজরুল

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:১৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ২৪০ বার পড়া হয়েছে

২০৭ কোটি টাকা আত্মসাতের মামলায় ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্সের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ঢাকার সিনিয়র মহানগর স্পেশাল জজ আদালত এই আদেশ দেন।

এর আগে, বৃহস্পতিবার দুপুরে বংশাল এলাকা থেকে নজরুল ইসলামকে গ্রেফতার করে দুদক। পরে তাকে আদালতে সোপর্দ করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। এরপর শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে, ঋণ জালিয়াতিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদের ৩৯টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে আদালত এই আদেশ দেন।

অপরদিকে, সাড়ে ৯ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের পিএস মাসুদুর রহমান বিপ্লবের বিরুদ্ধে মামলা করেছে দুদক।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অর্থ আত্মসাৎ: ৫ দিনের রিমান্ডে ফারইস্ট লাইফ ইনস্যুরেন্সের সাবেক চেয়ারম্যান নজরুল

আপডেট সময় : ০৮:১৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫