ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

‘রাজনৈতিক দলগুলোর বাধায় জাতীয় পর্যায়ে কাঙ্ক্ষিত সংস্কার বাস্তব রূপ পায়নি’

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:০৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ২৫৬ বার পড়া হয়েছে

জুলাই সনদ বাস্তবায়নে ছাড় দেবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। যেকোনো মূল্যে সেটি বাস্তবায়ন করতে হবে বলে জানিয়েছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন। অপরদিকে, দলের দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর মতে, জাতীয় পর্যায়ে সংস্কার নিয়ে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, রাজনৈতিক দলগুলোর বাধায় তা বাস্তবায়ন সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এনসিপির ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের সমন্বয় সভায় এনসিপি নেতারা এ কথা বলেন। এদিন সংগঠনটির নাম পরিবর্তন করে রাখা হয় ‘জাতীয় ছাত্র শক্তি’।

আখতার হোসেন বলেন, আওয়ামী লীগ শাসনামলে ছাত্রলীগ ক্যাম্পাসে ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল। আর যেন কেউ গণরুম-গেস্টরুম বানাতে না পারে, সেজন্য ছাত্রসংসদকে সোচ্চার থাকার আহ্বান জানান তিনি।

এসময় জুলাই সনদ ইস্যুতে স্বাক্ষর করা নিয়ে দলীয় অবস্থানও ব্যাখ্যা করেন আখতার হোসেন। বলেন, জুলাই সনদ বাস্তবায়নের পরিপূর্ণ নিশ্চয়তা পেলে তবেই স্বাক্ষর করবে এনসিপি।

তিনি আরও বলেন, ‎স্বাক্ষর করার পর দুইটা পক্ষ হয়ে গেছে। এক পক্ষ স্বাক্ষর প্রত্যাহার করতে চায়। আরেক পক্ষ কালি দিয়ে গেড়ে দিতে চায়।

তিনি বলেন, আওয়ামী লীগ নানা শক্তির‌ মধ্য দিয়ে পুনর্বাসনের চেষ্টা করছে। যে আওয়ামী লীগে ২৪ এ মানুষ পুড়িয়ে হত্যা করেছে, গুলি করেছে, গত ১৬ বছর ধরে গুম করেছে, আয়না ঘর তৈরি করেছে, তাদের বাংলাদেশে পুনর্বাসনের সুযোগ নেই। কেউ যদি পুনর্বাসনের চেষ্টা করে জীবন দিয়ে প্রতিহত করা হবে।

হাসনাত আব্দুল্লাহ বলেন, জুলাই ঘোষনাপত্র নিয়েও দেশের মানুষ সন্তুষ্ট হয় নি। একটি রাজনৈতিক দলের প্রত্যাশা অনুযায়ী সেটা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

অপরদিকে, দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম জানান, অল্প সময়ের মধ্যেই সারাদেশের জেলা ও মহানগরে এনসিপির আহবায়ক কমিটি দেয়া শুরু হবে। দলীয়ভাবে শৃঙ্খলা বজায় রাখার প্রতিও দৃষ্টি আকর্ষণ করেন তিনি। বলেন, মাই ম্যানের পলিটিক্স করবেনা এনসিপি। যোগ্য আর পার্টির ওপর বিশ্বস্তদের নেতৃত্বেই এগিয়ে যাবে দল।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

‘রাজনৈতিক দলগুলোর বাধায় জাতীয় পর্যায়ে কাঙ্ক্ষিত সংস্কার বাস্তব রূপ পায়নি’

আপডেট সময় : ০৮:০৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫