ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাশিয়ায় গোলাবারুদের কারখানায় বিস্ফোরণ, নিহত ১০

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:০৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ২৪২ বার পড়া হয়েছে

বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় উরাল অঞ্চলের চেলিয়াবিনস্ক শহরের কাছে কোপেইস্কে একটি গোলাবারুদের কারখানায় এই বিস্ফোরণ ঘটে। 

রাশিয়ার উরাল অঞ্চলে একটি গোলাবারুদ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৮ জন। সংবাদ সংস্থা তাস এ খবর জানিয়েছে।

প্রতিবেদন মতে, বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় উরাল অঞ্চলের চেলিয়াবিনস্ক শহরের কাছে কোপেইস্কে একটি গোলাবারুদের কারখানায় এই বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্লাস্টমাস সামরিক প্ল্যান্টে বিস্ফোরণ এবং আগুনের গোলা দেখা গেছে।

চেলিয়াবিনস্ক অঞ্চলের গভর্নর আলেক্সি টেক্সলার মতে, বিস্ফোরণের পরপরই সমস্ত জরুরি পরিষেবা ঘটনাস্থলে পৌঁছে যায় এবং একটি কমান্ড সেন্টার স্থাপন করে। শহরের বাসিন্দা বা বেসামরিক স্থাপনার জন্য কোনো হুমকি নেই বলেও জানান তিনি।
 
গভর্নর আরও জানান, যে আগুন লেগেছিল তা নিভে গেছে। তবে কোন কারখানায় বিস্ফোরণ হয়েছে তা নির্দিষ্ট করে বলেননি তিনি। বিস্ফোরণের কারণও জানাননি। বলেছেন, কারণ খতিয়ে দেখতে তদন্ত চলছে।
 
হতাহতের সংখ্যা জানিয়ে এই কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত ১০ জনের নিহত হয়েছে। আরও ১৮ জন আহত হয়েছেন। এ ঘটনায় এক দিনের শোক ঘোষণা করা হয়েছে।
 
এর আগে গত সপ্তাহে রাশিয়ার দক্ষিণাঞ্চলে একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। তাতে অন্তত তিনজন নিহত হন। গত শনিবার (১৮ অক্টোবর) আঞ্চলিক গভর্নর এ তথ্য জানান। তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে কিছু জানাননি।
 
রাশিয়ার সংবাদমাধ্যমগুলো জানায়, রাশিয়ার বাশকোরতোস্তান অঞ্চলের স্টারলিটামাকে অবস্থিত ‘আভানগার্ড’ নামক কারখানাটি অস্ত্র ও গোলাবারুদ উৎপাদন করত, যা ইউক্রেন যুদ্ধের জন্য ব্যবহৃত হয়। প্রায় এক মাস আগে একই অঞ্চলে একটি বড় তেল শোধনাগারে ইউক্রেনীয় ড্রোন হামলার ঘটনা ঘটেছিল।
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

রাশিয়ায় গোলাবারুদের কারখানায় বিস্ফোরণ, নিহত ১০

আপডেট সময় : ০৬:০৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫