ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আত্মগোপনে থেকে গান শুনালেন মমতাজ

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:০৪:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
  • ৩০৩ বার পড়া হয়েছে
দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম। মানিকগঞ্জ-সিংগাইর (মানিকগঞ্জ-২) আসনের সাবেক সংসদ সদস্যও তিনি। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরশাসক শেখ হাসিনা পালিয়ে যান ভারতে। গত ৫ আগস্ট তার সঙ্গে খোঁজ মেলেনি তার সরকারের সংসদ অনেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের নেতাকর্মীদের। অনেকে আবার হত্যা মামলায় গ্রেপ্তারও হয়েছেন। এমন মামলার আসামি মমতাজ বেগমও। তিনি বিদেশ পাড়ি দিয়েছেন না কি আত্মগোপনে আছেন দেশেই তা নিয়ে ছিল ধোঁয়াশা।অবশেষে গতকাল বিকেলে দেখা মিলল মমতাজের। যদিও সেই দেখা মিলেছে ভার্চুয়ালি। ফেসবুক ভেরিফায়েড মমতাজের আইডিতে ভিডিওতে গেয়েছেন গান। কাঠের পালঙ্কে বালিশে হেলান দিয়ে থ্রিপিস পরা মমতাজের হাতে ছিল মোবাইল। তিনি গাইছিলেন,  ‘আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে? আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি পরাণ বান্ধিবি কেমনে?’

মমতাজের গানটি প্রকাশের সঙ্গে সঙ্গে ফেসবুকের কমেন্ট বক্সে ঝড় ওঠে, যার বেশিরভাগই নেগেটিভ।

উল্লেখ্য, ২০০৮ সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে সদস্য মনোনীত হন মমতাজ। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মানিকগঞ্জ-২ আসন থেকে নির্বাচিত হন। তবে, ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে হেরে যান এই কণ্ঠশিল্পী।
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফের ২৫ এজেন্সির নিয়ন্ত্রণে যাওয়ার আশঙ্কা বায়রার একাংশের

আত্মগোপনে থেকে গান শুনালেন মমতাজ

আপডেট সময় : ০৮:০৪:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪