রাজধানীর ফার্মগেটে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। ট্রাকচাপায় সিফাত নামে মাদরাসার এক শিক্ষার্থী নিহতের ঘটনার বিচার দাবি এবং নিরাপদ সড়কের জন্য আন্দোলনরত শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়ায় প্রশাসনের লোকদের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিতে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন সড়কটি দিয়ে চলাচল করা লোকজন।
গত মঙ্গলবার লরিচাপায় ফার্মগেটে সরকারি বিজ্ঞান কলেজের সামনের সড়কে সিফাত নামে মাদরাসার এক শিক্ষার্থী নিহত হন। এরপরই নিরাপদ সড়কের দাবি তোলেন শিক্ষার্থীরা। বুধবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত কলেজের সামনের সড়ক অবরোধ করেন তারা।
শিক্ষার্থীদের দাবি, বুধবার প্রশাসনের লোকেরা তাদের ‘সন্ত্রাসী’ বলে আখ্যা দিয়েছেন। এই ঘটনার প্রতিবাদে এবং প্রশাসনের লোকদের ক্ষমা চাওয়ার দাবিতে বৃহস্পতিবার ফার্মগেট মোড় অবরোধ করেছেন তারা।
চেতনায়২৪ ডেস্ক : 


































