ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

ইসরায়েলের পার্লামেন্টে পশ্চিম তীর দখলের বিল পাস

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরকে আনুষ্ঠানিকভাবে নিজেদের ভূখণ্ডে অন্তর্ভুক্ত করার একটি বিতর্কিত বিল ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে প্রথম ধাপে পাস হয়েছে। বিলটি চূড়ান্তভাবে পাস হলে ফিলিস্তিনি এই ভূখণ্ডটি ইসরায়েলের সঙ্গে সংযুক্ত হবে এবং সেখানে দেশটির পূর্ণ সার্বভৌমত্ব কার্যকর হবে।

বুধবার (২২ অক্টোবর) মাত্র এক ভোটের ব্যবধানে—২৫-২৪ ভোটে—বিলটি অনুমোদিত হয় বলে ইসরায়েলের স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে আলজাজিরা।

তবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রস্তাবটির বিরোধিতা করেছেন। তার নেতৃত্বাধীন লিকুদ পার্টির বেশিরভাগ সদস্য ভোটদানে অংশ নেননি বা বিরত থাকেন। কিন্তু দলের প্রবীণ সদস্য ইউলি এডেলস্টাইন প্রধানমন্ত্রীর অবস্থানের বিপরীতে ভোট দেন, যা বিলটি পাসে নির্ণায়ক ভূমিকা রাখে।

এর আগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইসরায়েলের এমন দখলমূলক উদ্যোগের প্রতি সমর্থন না দেওয়ার ঘোষণা দিয়েছিলেন।

বিলটি এখনো চূড়ান্তভাবে আইনে পরিণত হয়নি। নেসেটে আরও কয়েকটি ধাপের অনুমোদন পেলে সেটি কার্যকর হবে।

তবে বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন বিভাজন সৃষ্টি করতে পারে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশটির ওপর কূটনৈতিক চাপ বাড়াবে।

আন্তর্জাতিক আইন অনুযায়ী, পশ্চিম তীরের আনুষ্ঠানিক দখল স্পষ্টভাবে অবৈধ। এমন পদক্ষেপ ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও তীব্র করার আশঙ্কা রয়েছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসরায়েলের পার্লামেন্টে পশ্চিম তীর দখলের বিল পাস

আপডেট সময় : ১০:৫৪:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫