ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন নাহিদ ইসলাম

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:১২:০১ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • ২৩৬ বার পড়া হয়েছে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের ছাত্র উপদেষ্টারা কোনো দলের প্রতিনিধিত্ব করছেন না, বরং তাঁরা গণঅভ্যুত্থানের প্রতিনিধিত্ব করছেন। তবে অন্য উপদেষ্টারা কোনো না কোনো দলের রেফারেন্সে এসেছেন।

বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেন।

নাহিদ ইসলাম নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন এবং তাদের প্রতীক সংক্রান্ত দাবি পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, নির্বাচনে শাপলা প্রতীক কেন আমরা পাব না, সেটার আইনি ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত অন্য কোনো প্রতীক চাইব না। নির্বাচন কমিশন যদি সামান্য প্রতীক নিয়ে আমাদের সাথে ন্যায়বিচার না করে, তাহলে তাদের অধীনে নির্বাচন কখনই নিরপেক্ষ হবে না।

এছাড়াও, জুলাই সনদের আইনি ভিত্তি নিয়েও কথা বলেন এনসিপির আহ্বায়ক। তিনি স্পষ্ট করেন বিদ্যমান সংবিধানের অধীনে জুলাই সনদের সাংবিধানিক আদেশ জারি করার সুযোগ নেই। নাহিদ ইসলামের মতে, সংবিধানের বাইরে গিয়েই আদেশ দিতে হবে এবং প্রধান উপদেষ্টার এই আদেশ দেওয়ার সুযোগ নেই। বরং, গণঅভ্যুত্থানের শক্তি অনুযায়ী প্রধান উপদেষ্টাকে এই আদেশ দিতে হবে।

এর আগে আসন্ন জাতীয় নির্বাচন, জুলাই সনদ বাস্তবায়নের পথ এবং দেশের সমসাময়িক নানা বিষয়ে আলোচনা করতে এনসিপির প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে মিলিত হয়।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন নাহিদ ইসলাম

আপডেট সময় : ০৭:১২:০১ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫